ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে, বসন্তের কোকিল নয় : কাদের

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে, বসন্তের কোকিল নয় : কাদের

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ‌উদ্দেশ্যে বলেছেন, ‘দল ভারী করার জন্য খারাপ লোকদের দিয়ে কমিটি গঠন বা পকেট কমিটি করা চলবে না। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। আমরা বসন্তের কোকিল চাই না।’

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

Manual3 Ad Code

 

তিনি আরো বলেন, ‘বাংলাদেশকে বাঁচাতে হলে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আওয়ামী লীগকে বাঁচাতে হলে ত্যাগী নেতাকর্মীদের বাঁচাতে হবে। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় আনতে হবে।’

 

দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, লুটেরা ও সন্ত্রাসীদের হুঁশিয়ার করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বড় বড় স্লোগান, পোস্টার আর নানা রঙের ব্যানার-ফেস্টুন দিয়ে নেতা হওয়া যায় না। নেতা হতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়।’

 

Manual7 Ad Code

তিনি বলেন, ‘সম্মেলন উপলক্ষে বড় বড় গেট, বড় বড় পোস্টার। নানা রঙের ব্যানার-ফেস্টুন তৈরি করতে কত টাকা খরচ হয়েছে। সাজসজ্জা করার এত টাকা কোথায় পেলেন? ব্যানার-ফেস্টুন আর পোস্টার না ছাপিয়ে এসব টাকা অসুস্থ, অসচ্ছল ও গরিব মানুষকে দিন। এসব টাকায় অসহায় মানুষের উপকার হলে তখন আপনি নেতা হবেন।’

 

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code