সরকারই আদালত অবমাননা করেছে : মির্জা ফখরুল

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৯

সরকারই আদালত অবমাননা করেছে : মির্জা ফখরুল

Manual8 Ad Code

মেইল ডেস্ক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে সরকারই আদালত অবমাননা করেছে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, বৃহস্পতিবার বিএসএমএমইউ’র উপাচার্য আদালত অবমাননা করেছেন। কারণ, আদালত ৫ তারিখের মধ্যে দুটি রিপোর্ট চেয়েছিল। কোর্ট আদেশ দিয়েছিল যে, এই রিপোর্ট ডাক্তারদের স্বাক্ষরসহ হাজির করতে হবে। কিন্তু তারা করেননি। তার আগের দিন প্রধানমন্ত্রী বললেন, খালেদা জিয়া খুব ভালো আছেন, সুস্থ আছেন। এজন্যই আদালত অবমাননা হওয়া উচিত ছিল।

 

Manual3 Ad Code

শুক্রবার (০৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য আয়োজিত খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের অবৈধ সাজা বাতিল এবং স্বৈরাচার পতন দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

 

তিনি আরও বলেন, দেশে বিচার বিভাগের যে অবস্থা, সেখানে কে কতটা সাহস রাখবেন, তা আমি জানি না। সরকারের প্রধান নির্বাহী যখন বলেন যে, সব ঠিক আছে, খালেদা জিয়া সুস্থ আছেন, তখন বিএসএমএমইউ’র উপাচার্য এবং ডাক্তারদের কয়টা মাথা আছে যে, বলবেন তিনি খারাপ আছেন।

Manual4 Ad Code

 

অ্যাটর্নি জেনারেলের ভূমিকার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তিনি সব সময় সরকারের স্বার্থরক্ষার জন্য চেষ্টা করেন। এমনভাবে চেষ্টা করেন যে, সরকারের না হয়ে, দলের স্বার্থ রক্ষার জন্য চেষ্টা করেন। এতকিছুর পরও আমরা হতাশ হয়েছি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই বিষয়টাকে লক্ষ্য করেনি। এই বিষয়ে আদালত অবমাননার ব্যবস্থা নেয়নি।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

অসুস্থতায় খালেদা জিয়া মারা যেতে পারেন, এমন আশঙ্কা জানিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি অত্যন্ত অসুস্থ। ডাক্তাররা বলছেন, বিলম্ব হলে তাকে সুস্থ অবস্থায় আর পাওয়া যাবে না। এমনকি প্রাণহানিও ফেলতে পারেন। আমরা বলছি, সবকিছু বাদ দেন। অন্তত মানবিক কারণে তাকে মুক্তি দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করুন। এ সময়, খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করতে রাজপথে আন্দোলনে নামার আহবান জানান বিএনপি মহাসচিব।

 

দেশে সংকট চলছে উল্লেখ করে তিনি বলেন, দেশে ভয়াবহ রাজনৈতিক সংকট তৈরি করছে। বিশ্ববিদ্যালয়গুলো শেষ হয়ে যাচ্ছে। সিনহা সাহেব তার বইতে বলে গিয়েছিলেন, আমাদের যা কিছু অর্জন, তা দানবের মতো সবকিছু তছনছ করে দিচ্ছে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র সব ধ্বংস।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code