সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৯
মেইল ডেস্ক : রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।
শনিবার (০৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নিবন্ধিত নয়াপাড়ার ক্যাম্পের এইচ বক্লে পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাৎক্ষণকিতার নিহতের নাম-পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করেছে পুলিশ।
গোলাগুলিতে আহতরা হলেন- শামসুল আলম ও মোহাম্মদ ফয়সাল। দুই জনই একই ক্যাম্পের বাসিন্দা।
টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের পুলিশ ফাড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে নিহত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম এখনও শনাক্ত করা যায়নি।
নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোস্তফা কামাল বলেন, দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। তার নাম পাওয়া যায়নি। এ ঘটনায় ক্যাম্পের লোকজন আতংকের মধ্যে রয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি