সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৯
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে লিনম মিয়া (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও চারজন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার কলিমনগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া উপজেলার কাছিশাইল গ্রামের কুটি মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, সকালে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে ৫ জন লোক কাজের জন্য হবিগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে কলিমপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাতে থাকা ৬ জন আহত হন।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসক লিটন মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি