বঙ্গবন্ধুর সমাধিতে ৯ বিচারপতি ও প্রেস কাউন্সিল চেয়ারম্যানের শ্রদ্ধা

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯

বঙ্গবন্ধুর সমাধিতে ৯ বিচারপতি ও প্রেস কাউন্সিল চেয়ারম্যানের শ্রদ্ধা

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নবনিযুক্ত ৯ বিচারপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়া এদিন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহম্মদ মমতাজ উদ্দিন আহমেদও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

Manual4 Ad Code

 

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টায় বিচারপতিগণ জাতির পিতার সমাধিবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা সেখানে দোয়া ও মোনাজাত করেন।

 

নবনিযুক্ত এ ৯ বিচারপতি হলেন- বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি কেএম জাহিদ সারওয়ার, বিচারপতি এ.কে.এম. জহিরুল হক ও বিচারপতি কাজী জিনাত হক।

 

এরপর দুপুর ২টায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

 

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন- কাউন্সিলের তিন সদস্য ইকবাল সোবহান চৌধুরী, সৈয়দ ইশতিয়াক রেজা ও নুরে জান্নাত আক্তার সীমা ও কাউন্সিলের সচিব মো. শাহ আলম।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

এ সময় বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code