খালেদার মেডিকেল রিপোর্টের সঙ্গে বাস্তবতার মিল নেই : সেলিমা

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯

খালেদার মেডিকেল রিপোর্টের সঙ্গে বাস্তবতার মিল নেই : সেলিমা

Manual2 Ad Code

মেইল ডেস্ক : কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উচ্চ আদালতে পেশ করা সর্বশেষ মেডিকেল রিপোর্টের সঙ্গে তার শারীরিক অবস্থার বাস্তবে কোনো মিল নেই বলে অভিযোগ করেছেন তার বোন সেলিমা ইসলাম।

Manual1 Ad Code

 

সোমবার (১৬ ডিসেম্বর) বিএসএমএমইউতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বরে হয়ে গণমাধ্যমকর্মীদের কাছে এ অভিযোগ করেন তিনি।

Manual1 Ad Code

 

এর আগে বেলা ৩টায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান খালেদা জিয়ার মেজ বোন সেলিমা ইসলাম, তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভিক ইস্কান্দার।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

সাক্ষাৎ শেষে বের হয়ে সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়ার শরীর খুবই খারাপ। এখন তার পেটের ব্যাথা। সে হাঁটাচলা পারছে না। ঠিকমত খেতে পারছে না। ডাক্তার ঠিকমত ওষুধ দিচ্ছে না। ঠিকমত চিকিৎসা হচ্ছে না। এখানে কিভাবে সে বাঁচবে? তার ডায়াবেটিস কন্ট্রোলে আসছে না। ডায়াবেটিসের সুগার ১২-এর নিচে কখনই আসেনি। ১৪ থেকে ১৫ পর্যন্ত সব সময় থাকে। আজ ১৪ আছে।

 

তিনি বলেন, আদালত খালেদ জিয়াকে জামিন দিল না। শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে জামিন দিতে পারত। জামিন মানে তো মুক্তি না। খালেদা জিয়া নিজেও জামিন না হওয়াকে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন। তবে প্যারোলের ব্যাপারে কোনো কথা হয়নি।

 

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের দেখা করার কথা ছিল। অনিবার্য কারণে কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিক সাক্ষাতের অনুমতি বাতিল করে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code