গণতন্ত্র বিশ্বাস করি বলে নির্বাচনে অংশগ্রহণ করি : মির্জা ফখরুল

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯

গণতন্ত্র বিশ্বাস করি বলে নির্বাচনে অংশগ্রহণ করি : মির্জা ফখরুল

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরও আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি বলে নির্বাচনে অংশগ্রহণ করি।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

বুধবার (২৫ ডিসেম্বর) জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির নেতাদের নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধাঞ্জলি জানানো শেষে ফখরুল একথা বলেন।

 

Manual1 Ad Code

তিনি বলেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য ছাত্রদল সংগ্রাম করবে বলে অঙ্গীকার করেছে। তারা জনতার ঐক্য গড়ে তুলবেন। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবেন। দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবেন।

 

ঢাকার দু’টি সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে ও তত্ত্বাবোধক সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে পারে না। কারণ, জনগণ যে রায় দেয় সে রায় এখানে কার্যকর হয় না। তারপরেও আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি বলে নির্বাচনে অংশগ্রহণ করি।

 

ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের পদ্ধতি ত্রুটিযুক্ত অভিযোগ করে ইভিএমকে প্রত্যাহারের দাবি করে তিনি বলেন, ইভিএমের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে না, তাই আমরা বিশ্বাস করি এ নির্বাচন সুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম। এ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি।

 

নতুন বছরের জনগণ ঐক্যবদ্ধ হবে বলে আশা ব্যক্ত করে তিনি বলেন, নতুন বছরে মানুষ গণতন্ত্রের জন্য সংগ্রাম করবে, লড়াই করবে। অসত্যকে পরাজিত করবে, অসুন্দরকে পরাজিত করে সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করবে। দেশনেত্রীকে মুক্ত করে গণতন্ত্রকে মুক্ত করবে।

 

Manual8 Ad Code

এই সময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপি’র যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ অসংখ্য নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code