‘দেশের আর কোথাও থাকছেনা বাঁশের সাঁকো’

প্রকাশিত: ২:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০

‘দেশের আর কোথাও থাকছেনা বাঁশের সাঁকো’

Manual2 Ad Code

বগুড়া সংবাদদাতা : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘যে দেশে পদ্মা নদীর ওপর সেতু নির্মাণ হচ্ছে, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মিত হচ্ছে সে দেশে বাঁশের সাঁকো থাকতে পারে না, থাকবে না। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের কোথাও আর বাঁশের সাঁকো থাকছে না।’

Manual7 Ad Code

 

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকালে বগুড়ার শিবগঞ্জে সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে ৭২ মিটার দৈর্ঘ্য ও চার মিটার প্রস্থের আরসিসির গার্ডারে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে অয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

 

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘জনগণের উপকারে আসে এমন প্রকল্প আমার দপ্তরে এলেই অনুমোদন করি।’

 

এদিকে, সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান উপলক্ষে মানুষের ঢল নামে উপজেলা সদরে। নারী-পুরুষ, বৃদ্ধ-শিশুসহ সব বয়সী মানুষ সকাল থেকে দলে দলে উপজেলা সদরে সমবেত হতে শুরু করে। কোনো বিশেষ উৎসবেও মানুষের এমন ঢল নামে না। কিন্তু একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনে এমন ঢল নামে মানুষের, যা দেখে বিস্মিত হন খোদ পরিকল্পনামন্ত্রী।

 

Manual7 Ad Code

এজন্য সমাবেশ মঞ্চে উঠেই মন্ত্রী বলেন, এত নারী-পুরুষসহ সব বয়সীরা আজ এখানে ছুটে এসেছেন মন্ত্রীকে দেখতে কিংবা তার বক্তব্য শুনতে নয়। মূলত তাদের দীর্ঘদিনের প্রত্যাশা যে পূরণ হতে চলেছে বিষয়টি দেখার জন্যই এত মানুষ এখানে ছুটে এসেছেন। আমি তাদের শুভেচ্ছা জানাই।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান।

 

সমাবেশে বক্তব্য দেন- স্থানীয় এমপি শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) ফয়েজ আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বেসরকারি সংস্থা টিএমএসএসর নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code