সারা বিশ্বে মৃতের সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার

প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২০

সারা বিশ্বে মৃতের সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার

Manual6 Ad Code

সুরমামেইর ডেস্ক:  নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা পৃথিবীতে গত ২৪ ঘণ্টায় আরো চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সেই সাথে একই সময়ে নতুন করে আরো সোয়া লাখের মতো মানুষ এতে আক্রান্ত হয়েছেন। এই মহামারীতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৮১ লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ১৬ জুন, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত বেড়ে ৮১ লাখ ১২ হাজার ৯৩৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৪ লাখ ৩৯ হাজার ৬১ জন ইতোমধ্যে মারা গেছেন।

Manual7 Ad Code

বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৪২ লাখ ১৩ হাজার ২৮৪ জন। বর্তমানে যে ৩৪ লাখ ৬০ হাজার ৫৮৮ জন চিকিৎসাধীন রয়েছেন, তাদের মধ্যে গুরুতর অবস্থায় আছেন ৫৪ হাজার ৫৬৮ জন।

Manual3 Ad Code

শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত বেড়ে ২১ লাখ ৮২ হাজার ৯৫০ জনে দাঁড়িয়েছে। সেখানে মোট ১ লাখ ১৮ হাজার ২৮৩ জন মারা গেছেন। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট ৮ লাখ ৯১ হাজার ৫৫৬ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৪৪ হাজার ১১৮ জনের।

রাশিয়ায় তৃতীয় সর্বোচ্চ ৫ লাখ ৩৭ হাজার ২১০ জন, ভারতে চতুর্থ সর্বোচ্চ ৩ লাখ ৪৩ হাজার ২৬ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ২ লাখ ৯৬ হাজার ৮৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Manual8 Ad Code

এছাড়া স্পেনে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ১৮৯ জন, ইতালিতে ২ লাখ ৩৭ হাজার ২৯০ জন, পেরুতে ২ লাখ ৩২ হাজার ৯৯২ জন, ইরানে ১ লাখ ৮৯ হাজার ৮৭৬ জন ও জার্মানিতে ১ লাখ ৮৮ হাজার ৪৪ জন।

মৃতের হিসেবে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে মোট ৪১ হাজার ৭৩৬ জনের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া ফ্রান্সে চতুর্থ সর্বোচ্চ ২৯ হাজার ৪৩৬ জন ও স্পেনে পঞ্চম সর্বোচ্চ ২৭ হাজার ৩৭১ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। আর মেক্সিকোতে ১৭ হাজার ৫৮০ জন (৬ষ্ঠ), ভারতে ৯ হাজার ৯১৫ জন (৭ম), বেলজিয়ামে ৯ হাজার ৬৬১ জন (৮ম), ইরানে ৮ হাজার ৯৫০ জন (৯ম) ও জার্মানিতে ৮ হাজার ৮৮৫ জনের (১০ম) মৃত্যু হয়েছে।

Manual6 Ad Code

এছাড়া এ মহামারীতে কানাডায় ৮ হাজার ১৭৫ জন, রাশিয়ায় ৭ হাজার ৯১ জন, পেরুতে ৬ হাজার ৮৬০ জন, নেদারল্যান্ডসে ৬ হাজার ৬৬ জন, সুইডেনে ৪ হাজার ৮৯১ জন, তুরস্কে ৪ হাজার ৮২৫ জন, চীনে ৪ হাজার ৬৩৪ জন, ইকুয়েডরে ৩ হাজার ৯২৯ জন, চিলিতে ৩ হাজার ৩৬২ জন, পাকিস্তানে ২ হাজার ৭২৯ জন, ইন্দোনেশিয়ায় ২ হাজার ১৯৮ জন, সুইজারল্যান্ডে ১ হাজার ৯৩৯ জন, কলম্বিয়ায় ১ হাজার ৭২৬ জন, আয়ারল্যান্ডে ১ হাজার ৭০৬ জন, মিসরে ১ হাজার ৬৭২ জন, দক্ষিণ আফ্রিকায় ১ হাজার ৫৬৮ জন, পর্তুগালে ১ হাজার ৫২০ জন, রোমানিয়ায় ১ হাজার ৪২৭ জন, পোল্যান্ডে ১ হাজার ২৫৬ জন, বাংলাদেশে ১ হাজার ২০৯ ও ফিলিপাইনে ১ হাজার ৯৮ জনের প্রাণ গেছে।

বিথী

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code