আরো ৩৯ মৃত্যু, শনাক্ত ৩৫৩১

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জুন ২১, ২০২০

আরো ৩৯ মৃত্যু, শনাক্ত ৩৫৩১

Manual6 Ad Code

সুরমামেইলডেস্ক:  দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৯ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ১৪৬৪ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৫৩১ জন। এপর্যন্ত শনাক্ত হলেন ১ লাখ ১২ হাজার ৩০৬ জন। আজ সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৮৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৭৭ জন।

Manual3 Ad Code

২১ জুন, রবিবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৫৪৫টি। এদের মধ্যে রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৩১ জন।

Manual5 Ad Code

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ৫৪৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। এরপর ২৯ এপ্রিল ৬৪১ জন, ৩০ এপ্রিল ৫৬৪ জন, ১ মে ৫৭১ জন, ২ মে ৫৫২ জন, ৩ মে ৬৬৫ জন, ৪ মে ৬৮৮ জন, ৫ মে ৭৮৬ জন, ৬ মে ৭৯০ জন, ৭ মে ৭০৬ জন, ৮ মে ৭০৯ জন, ৯ মে ৬৩৬ জন, ১০ মে ৮৮৭ জন, শরীরে ধরা পড়ে কোভিড-১৯ নামের ভাইরাসটি।

১১ মে প্রথমবারের মতো দেশে একদিনে সহস্রাধিক করোনারোগী শনাক্ত হয়। সেদিন ১০৩৪ জনের শরীরে ভাইরাসটি ধরা পড়ে। এরপর ১২ মে ৯৬৯ জন, ১৩ মে ১১৬২ জন, ১৪ মে ১৪১ জন, ১৫ মে ১২০২ জন, ১৬ মে ৯৩০ জন, ১৭ মে ১২৭৪ জন, ১৮ মে ১৬০২ জন, ১৯ মে ১২৫১ জন, ২০ মে ১৬১৭ জন, ২১ মে ১৭৭২ জন, ২২ মে ১৬৯৪ জন, ২৩ মে ১৮৭৩ জন, ২৪ মে ১৫৩২ জন, ২৫ মে ১৯৭৫ জন, ২৬ মে ১১৬৩ জন, ২৭ মে ১৫৪১ জন, ২৮ মে ২০২৯ জন, ২৯ মে ২৫২৩ জন, ৩০ মে ১৭৬৪ জন,৩১ মে ২৫৪৫, ১ জুন ২৩৮১, ২ জুন ২৯১১ জন, ৩ জুন ২৬৯৫ জন, ৪ জুন ২৪২৩ জন, ৫ জুন ২৮২৮ জন, ৬ জুন ২৬২৩ জন, ৭ জুন ২৭৪৩ জন, ৮ জুন ২৭৩৫ জন, ৯ জুন ৩১৭১ জন, ১০ জুন ৩১৯০ জন, ১১ জুন ৩১৮৭ জন, ১২ জুন ৩৪৭১ জন, ১৩ জুন ২৮৫৬ জন, ১৪ জুন ৩১৪১ জন, ১৫ জুন ৩০৯৯ জন, ১৬ জুন ৩৮৬২ জন, ১৭ জুন ৪০০৮ জন, ১৮ জুন ৩৮০৩ জন, ১৯ জুন ৩২৪৩ জন, ২০ জুন ৩২৪০ জন করোনা রোগী শনাক্ত হয়।

Manual4 Ad Code

এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, ২১ জুন, রবিবার পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৮৯ লাখ ৩২ হাজার ২২২ জনে দাঁড়িয়েছে। আর মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ২১ জন।

বিথী

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code