করোনা ভাইরাসে আরও ৪৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪১২

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

করোনা ভাইরাসে আরও ৪৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪১২

Manual4 Ad Code

সুরমামেইল ডেস্ক:  দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আরও ৪৩ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৫৪৫ জনে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৪১২ জন। দেশে এখন পর্যন্ত সব মিলিয়ে শনাক্ত হয়েছেন এক লাখ ১৯ হাজার ১৯৮ জন।

Manual7 Ad Code

আইইডিসিআরের অনুমিত হিসাবে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগী ও বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে আরও ৮৮০ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা ৪৭ হাজার ৬৩৫ জনে দাঁড়িয়েছে।

Manual1 Ad Code

মঙ্গলবার দুপুরে করোনা ভাইরাস সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ, তার দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর খবর আসে। ১৮ জুন দেশে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যায়। মৃত্যুর সংখ্যা দেড় হাজার ছাড়ায় ২২ জুন।

নাসিমা সুলতানা বলেন, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩৮ জন পুরুষ, ৫ জন নারী। তাদের মধ্যে ৩০ জন হাসপাতালে এবং ১২ জন বাড়িতে মারা যান; একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল।

তাদের ১৬ জন ঢাকা বিভাগের, ১৫ জন চট্টগ্রাম বিভাগের, ৬ জন রাজশাহী বিভাগের, ২ জন খুলনা বিভাগের, ১ জন বরিশাল বিভাগের, ১ জন সিলেট বিভাগের এবং ২ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

এই ৪৩ জনের মধ্যে দুইজনের বয়স ছিল ৮০ বছরের বেশি। এছাড়া ৫ জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে, ১০ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, ১৮ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ৬ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে ছিল।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৬২টি পরীক্ষাগারে ১৬ হাজার ২৯২টি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৯৪ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৩৯ দশমিক ৯৬ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৩০ শতাংশ।

Manual5 Ad Code

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আনা হয়েছে ৬৮০ জনকে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ১২ হাজার ৯২৭ জন রোগী।

Manual8 Ad Code

বিথী

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code