পুলিশ বাহিনীর প্রতি আইজিপি বেনজীর আহমদের নির্দেশনা

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

পুলিশ বাহিনীর প্রতি আইজিপি বেনজীর আহমদের নির্দেশনা

Manual1 Ad Code

আব্দুল হালিম সাগর : বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের ৩০তম মহাপরিদর্শক। চলতি বছরের ১৫ এপ্রিল থেকে পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে সুনাম ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করেন। বেনজীর আহমেদ ১৯৬৩ সালের ১লা অক্টোবর গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে উচ্চ শিক্ষা অর্জন করে ১৯৮৮ সালের ১৫ ফেব্রæয়ারী ৭তম বিসিএস পরিক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হন, এবং সহকারী কমিশনার হিসেবে পুলিশে চাকরি জীবন শুরু করেন। আইজিপি হিসাবে যোগদানের পর পুলিশ বাহিনীর পুরাতন সব রুপরেখা বদলে দিয়ে মাত্র ২ মাসের মধ্যে বাংলাদেশ পুলিশ বাহিনীকে একটি জনবান্ধব ও মানবিক বাহিনী হিসাবে গড়ে তুলতে সক্ষম হন। ফলে দেশে বিদেশে ব্যাপক প্রসংশিত হয় বাংলাদেশ পুলিশ বাহিনী।

Manual8 Ad Code

তিনি স্বপ্ন দেখেন একটি আধুনিক দক্ষ, চৌকস ও ত্বরিৎকর্মা, জনবান্ধব, মানবিক পুলিশ বাহিনীর। সাথে সাথে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে চান পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে। বর্তমান প্রচলিত ধারা থেকে বের করে নিয়ে আসতে চান এ বাহিনীকে। দেশপ্রেম, জনবান্ধব, দূর্নীতিমুক্ত আধুনিক বাহিনী গঠনের লক্ষ্যই হচ্ছে, বর্তমান সময়ে পুলিশি সহায়তা পেতে জনগণকে পুলিশের কাছে আসতে হয়। কিন্ত ডায়নামিক এ আইজিপি এমন একটি ব্যবস্থা চালু করতে চান, যাতে জনগণকে পুলিশের কাছে আসতে না হয়, বরং পুলিশই জনগণের কাছে সেবা নিয়ে যাবে। আর তা সম্ভব করতে সারাদেশে বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশকে জনগণের কাছে নিয়ে যাবেন এমনটাই স্বপ্ন দেখেন। দেশের মানুষকে তাৎক্ষনিক কাঙ্খিত সেবা প্রদানই হবে বাহিনীর প্রতিটি সদস্যর লক্ষ্য। বর্তমান বৈশ্বিক নভেল করোনাকালীন সময়ে জনগণকে পুলিশের কাছে আসতে হয়নি, বরং জনগণের কাছে গিয়েছে পুলিশ। মানবিক দায়িত্ববোধ থেকে আইনী সেবা থেকে শুরু করে লাশ দাফনসহ যেসব কাজ পুলিশ বাহিনী করেছে সেই দ্বারা অব্যাহত রাখলে মানুষের মনের মণিকোঠায় স্থান পাবে পুলিশ বাহিনী।

পুলিশের এ আইজিপি বাহিনীর প্রতি যে নির্দেশ দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে,
(১) জনগণের পুলিশ হতে হলে পুলিশকে মাদকমুক্ত হতে হবে। কোনো পুলিশ সদস্য মাদক খাবে না, মাদকের ব্যবসা করবে না, মাদক ব্যবসায়ীদের সাথে সম্পর্ক রাখবে না। বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই।
(২) কোন পুলিশ সদস্য অবৈধ ভাবে কোন অর্থ উপার্জন করতে পারবেন না। দুর্নীতির সাথে যুক্ত হয়ে কেউ যদি বড়লোক হতে চায়,তাহলে সে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করুক, বড়লোক হোক, তিনি তাকে সাধুবাদ জানাবেন।
(৩) পুলিশে থেকে কোন ভাবেই দুর্নীতির সাথে যুক্ত থাকা যাবে না। পুলিশ সদস্যরা কোনো ভাবেই কোন ধরনের দুর্নীতির সাথে যুক্ত থাকতে পারবেন না। পুলিশকে দুর্নীতিমুক্ত হতে হবে।
(৪) দেশের মানুষকে নির্মোহভাবে ভালবাসতে হবে, মানুষকে কোনো প্রকার নির্যাতন ও নিপীড়ন করা যাবে না। সকল উপায়ে সর্বোতোভাবে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে হবে। দায়িত্বপালনকালে শারিরীক শক্তি নয়, আইনি সক্ষমতাকে কাজে লাগাতে হবে।
(৫) মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। কোন পুলিশ সদস্য মাদকের সাথে অথবা মাদক ব্যবসার সাথে সম্পর্কযুক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেশকে এমন একটি অবস্থানে নিয়ে যাই, যাতে প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসেবে ঘোষণা দিতে পারেন।
(৬) পুলিশ সদস্যদের কল্যাণ প্রসঙ্গে বলেন,পুলিশ সদস্যদের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে হবে। দায়িত্বরত অবস্থায় আহত, গুরুতর আহত ও নিহতের ক্ষেত্রে কল্যাণ সংক্রান্ত সুবিধাদি রয়েছে। এর পাশাপাশি চাকরিরত অবস্থায়ই সদস্যদের সর্বোচ্চ কল্যান নিশ্চিত করতে হবে। শাসন ও সোহাগের সমন্বয় করে আমাদের এগিয়ে যেতে হবে। ভালো কাজ করলে স্বীকৃতি ও উৎসাহের পাশাপাশি মন্দ কাজ করলে কঠোর ব্যবস্থা নিতে কার্পণ্য করা হবে না।
(৭) পুলিশ সদস্যদের শৃঙ্খলা ভঙ্গের ব্যাপারে কোন ধরনের শৈথিল্য দেখানো হবে না,কোন পুলিশ সদস্যের ব্যক্তিগত অপরাধের দায়ভার তাকেই বহন করতে হবে। জনগণকে ভালবাসতে হবে, তাদের পাশে থাকতে হবে, তাদের জন্য কাজ করতে হবে।
(৮) পুরিশ সদস্যদের দায়িত্ব পালনকালে নিপীড়ন-নির্যাতন থেকে বেরিয়ে আসতে হবে। আইনি সক্ষমতাকে কাজে লাগাতে হবে। পুলিশকে সকল ধরনের নির্যাতন থেকে বেরিয়ে এসে জনগণের পুলিশ হতে হবে। মানুষকে সর্বোচ্চ সেবা দিতে, তাদের কল্যাণ নিশ্চিত করতে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তা ও ফোর্সেরও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বাহিনী বদ্ধপরিকর।
(৯) বর্তমানে কোন পুলিশ সদস্য চাকরিরত অবস্থায় নিহত হলে অথবা কঠিন রোগে আক্রান্ত হলে তাকে ও তার পরিবারকে আর্থিক প্রণোদনা দেয়া হয়। আমরা চাকরিরত অবস্থায়ই পুলিশ কর্মকর্তা ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে চাই। তাদের সন্তানদের লেখাপড়া, চিকিৎসাসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে চাই, যাতে তারা নির্বিঘেœ জনগণকে সর্বোচ্চ সেবা দিতে পারেন।
(১০) বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর আধুনিক সমরাস্ত্রের বিরুদ্ধে আমরা শুধুমাত্র থ্রি নট থ্রি রাইফেল দিয়ে শত্রæর মোকাবেলা করেছি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত করার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ পুলিশকেও উন্নত দেশের উপযোগী পুলিশ হিসেবে তৈরি হতে হবে।
(১১) বাংলাদেশ পুলিশে প্রাথমিক সদস্য কনস্টেবল পদে শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক এবং নৈতিকভাবে অধিকতর সক্ষম ও যোগ্য প্রার্থী নিয়োগের জন্য আবেদন ও নিয়োগ প্রক্রিয়া আধুনিকায়ন করা হচ্ছে। কনস্টেবল নিয়োগ থেকে শুরু করে পুলিশের যে কোন পদে নিয়োগে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহজ্য করা হবেনা।
(১২) সকল পদমর্যাদার পুলিশ কর্মকর্তার জন্য স্ট্র্যাটেজিক, অপারেশনাল এবং টেকটিক্যাল পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জনগণকে দ্রæততম সময়ে কাঙ্খিত সেবা প্রদানের লক্ষ্যে পুলিশ কর্মকর্তাগণকে আরো বেশি দক্ষ, চৌকস ও ত্বরিৎকর্মা হতে হবে। দেশ ও জনগণের কল্যাণে নিজেদের যোগ্যতার বিকাশ ও তা সদ্ব্যবহারের কোন বিকল্প নেই।
(১৩) পুলিশ বাহিনীর প্রতিটি ইউনিটকে সমৃদ্ধশালী করতে আধুনিকায়ণসহ বিভিন্ন প্রশিক্ষনসহ আধুনিক অস্ত্র, যানবাহন সংযোজন করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালগুলোর উন্নত ও মানসম্মত “চিকিৎসা ও সেবা” নিশ্চিত করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রদক্ষেপ।
(১৪) সাধারণ মানুষের মাঝে পুলিশ সেবা পৌঁছে দিতে বিট পুলিশিং এর মাধ্যমে প্রান্ত থেকে কেন্দ্র সর্বত্র হাতে নেওয়া হবে উন্নয়নমুখী উদ্ভাবনী পুলশিং কার্যক্রম। ইউনিয়ন ও ওয়ার্ড কেন্দ্রিক বিট পুলিশিং কার্যক্রম পরিচালিত হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্যক্তিগত ভাবে তার দায়িত্বাধীন এলাকার প্রত্যেক নাগরিকের সুখ-দুঃখের খোঁজ নিবেন। বিপদে ও প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াবেন। এ বিষয়ে একটি এসওপি প্রণয়ণের কাজ চলমান রয়েছে। শীঘ্রই সুনির্দিষ্ট দিকনির্দেশনাসহ একটি এসওপি সকল ইউনিটে পৌঁছে দেয়া হবে।
(১৫) করোনাকালে বাংলাদেশ পুলিশ নিজ দায়িত্বের চৌহদ্দির বাইরে গিয়ে মানবিক পুলিশ হিসেবে মানুষের পাশে রয়েছে, তাদেরকে সেবা দিয়ে যাচ্ছে। করোনায় মৃত ব্যক্তিকে যখন আপনজনরা ছেড়ে যাচ্ছে, তখন পুলিশ তাদের দাফন করছে, সৎকার করছে। এসব কাজে সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন এবং ভ‚য়সী প্রশংসা পেয়েছে পুলিশ। মানুষ পুলিশকে সম্মান করছেন, ভালবাসছেন, যারা নানা কারণে পুলিশের সমালোচনা করতেন, তারাও আজ পুলিশের পক্ষে কথা বলছেন, এটা পুলিশ বাহিনীর জন্য বিশাল অর্জন। পুলিশের প্রতি মানুষের এ বিশ্বাস, আস্থা ও সম্মান করোনা পরবর্তী সময়েও ধরে রাখতে হবে।

Manual1 Ad Code

জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বৃহৎ পরিসরে কাজ করার জন্য পুলিশ বাহিনীর সদস্য ও কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল।
তিনি মনে করেন সর্বদাই জনগণের পাশে থাকবে বাংলাদেশ পুলিশ। পুলিশ মানবিক আচরণের যে নতুন ইতিহাস সূচনা করেছে এই করোনাকালীন দুঃসময়ে, তা আগামীতেও ধরে রাখতে চান বাহিনীর নীতি নির্ধারকরা। কাজের পরিবেশ পেলে পুলিশও মানবিক ভূমিকায় অবতীর্ণ হতে পারে সাম্প্রতিক করোনা দুঃখকালের কর্মকান্ড তাই বলছে। এখন রাষ্ট্রের দায়িত্ব পুলিশকে সেই পরিবেশ দিয়ে সম্পূর্ণ ইতিবাচক ধারায় ফিরানো।”

Manual1 Ad Code

আইজিপি বেনজীর আহমেদ ১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি কিশোরগঞ্জের এসপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন ঢাকা উত্তর, পুলিশ একাডেমির প্রধান প্রশিক্ষক, পুলিশ সদর দফতরে এআইজি, প্রশাসন ও অপারেশনস ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে সারদা পুলিশ একাডেমির এসআই ছিলেন। পরবর্তীতে তিনি টাঙ্গাইল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের উপ মাহা-পরিদর্শক ছিলেন। বসনিয়া ও কসভোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও কর্মরত ছিলেন। তিনি নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে ‘চিফ মিশন ম্যানেজমেন্ট এন্ড সাপোর্ট সার্ভিসেস’ হিসেবে ১বছর কাজ করেন। তিনি ২০১৫ সালের ৭ জানুয়ারি থেকে ২০২০ সালের ১৪ এপ্রিল পর্যন্ত র‌্যাবের মহাপরিচালক ছিলেন। পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের এপ্রিলে তিনি বাংলাদেশ পুলিশের ৩০তম মাহপরিদর্শক হিসেবে নিয়োগ পান।

বিথী

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code