বিএনপি নেতা এমএ হকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০

বিএনপি নেতা এমএ হকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

Manual3 Ad Code

সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হক’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

 

শুক্রবার (০৩ জুলাই) এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, এম এ হক ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। সিলেটের বিভিন্ন দাবী দাওয়া, আন্দোলন সংগ্রামে তার রয়েছে গৌরবজনক ভূমিকা।

 

পররাষ্ট্রমন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Manual8 Ad Code

 

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৩০ জুন) বিকেলে এম এ হকের শারীরিক অবস্থা খারাপ হলে সিলেটের নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে বুধবার (০১ জুলাই) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

এম এ হকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি দুইবার সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেন ও একবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code