লক্ষ্মীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ চালক নিহত

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

লক্ষ্মীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ চালক নিহত

Manual7 Ad Code

সুরমা মেইল ডেক্স :

Manual4 Ad Code

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কংকরবোঝাই ট্রাক ও খালি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।

Manual4 Ad Code

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রায়পুর-চাঁদপুর সড়কের চৌধুরিপুলের টার্নিং মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি, তবে পিকআপচালকের ৩৮ ও ট্রাকচালকের বয়স ৪৫ বছর হবে।
তাদের একজনের বাড়ি ঢাকা নারায়ণগঞ্জ ও অন্যজনের মুন্সিগঞ্জ শহরে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দিবাগত রাত ৩টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা ইটের কংকরবাহী ট্রাক ও বিপরীত দিক থেকে আসা খালি পিকআপ রায়পুরের চৌধুরিপুলের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে পিকআপচালক মারা যান এবং ট্রাকচালকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিতে সেখানে তিনিও প্রাণ হারান।

Manual7 Ad Code

রায়পুর থানার ওসি তোতা মিয়া জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। তাদের নাম সংগ্রহের চেষ্টা চলছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code