ময়ূর-২ লঞ্চের মালিক গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

ময়ূর-২ লঞ্চের মালিক গ্রেপ্তার

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :

 

Manual8 Ad Code

বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চডুবি মামলার প্রধান আসামী ময়ুর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফকে (৩২) রাজধানী থেকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ।

 

বুধবার দিনগত রাত ৩টার দিকে রাজধানী ঢাকার কলাবাগানের সোবহানবাগ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নৌপুলিশের ঢাকা জোনের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম।

Manual3 Ad Code

 

তার আগে লঞ্চ ময়ূর ২-এর সুপারভাইজার আবদুস সালামকে গ্রেফতার করে নৌপুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতেই মোসাদ্দেককে গ্রেফতার করা হয় বলে নৌপুলিশ সূত্রে জানা গেছে।

Manual3 Ad Code

 

গত ২৯ জুন ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালের কাছে ফরাশগঞ্জ ঘাট এলাকায় এমভি মর্নিং বার্ডকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয় ময়ূর-২ লঞ্চটি।এতে ৩৪ জনের মৃত্যু হয়। এ ঘটনায় ৩০ জুন সদরঘাট নৌপুলিশের এসআই শামসুল আলম বাদী হয়ে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন।

 

Manual6 Ad Code

মামলায় দুর্ঘটনাকবলিত লঞ্চটিকে ধাক্কা দেয়া ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ, মাস্টার আবুল বাশার, মাস্টার জাকির হোসেন, স্টাফ শিপন হাওলাদার, শাকিল হোসেন, হৃদয় ও সুকানি নাসির মৃধার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও পাঁচ-সাতজনকে আসামি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code