মাছ ব্যবসায়ী অপারেশন করলেন প্রসূতি নারির

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০

মাছ ব্যবসায়ী অপারেশন করলেন প্রসূতি নারির

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :

Manual8 Ad Code

 

পিরোজপুরের মঠবাডিয়ায় ডাক্তার সেজে এক প্রসূতি মায়ের অপারেশন করলেন মাছ ব্যবসায়ী।এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার পর দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Manual1 Ad Code

 

পৌর শহরের দক্ষিণ বন্দর মাছ বাজার সংলগ্ন মহিমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটেছে।

 

এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরীর নেতৃত্বে র‌্যাব-৮-এর একটি দল অভিযান চালিয়ে ক্লিনিকের মালিক মাছ ব্যবসায়ী গোলাম মোস্তফাকে (৪০) ৩ মাসের কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।

 

Manual4 Ad Code

স্থানীয়রা জানায়, এর আগেও মোস্তফার বিরুদ্ধে তার ক্লিনিকের নার্সকে যৌন হয়রানি, ভুয়া ডাক্তার দ্বারা অপরেশনে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগসহ নানা অভিযোগ রয়েছে।

 

একই দিন উপজেলার ধানীসাফা বন্দরের আব্দুর রাজ্জাক সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া ডাক্তার আমির হোসেন ভূঁইয়া (৪৫)কে ৬ মাসের কারাদণ্ড এবং ভুয়া ডাক্তার এ এইচ ভূঁইয়া সুজনকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড এবং সৌদি প্রবাসী ভুয়া ডাক্তার আমির হোসেন ভূঁইয়াকে দিয়ে বিভিন্ন সময়ে অপারেশন করানোর অপরাধে হাসপাতালের মালিক মো. মনির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

Manual8 Ad Code

পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী বলেছেন, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে এ সব অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code