হবিগঞ্জে ধরা পড়লো বিরল প্রজাতির ‘টাইগার ফিস’

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২০

হবিগঞ্জে ধরা পড়লো বিরল প্রজাতির ‘টাইগার ফিস’

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার মরড়া বিল থেকে বিরল প্রজাতির ‘টাইগার ফিস’ ধরা পড়েছে। গত মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার মরড়া গ্রামের পারুল মিয়ার ছোট ভাই মুরাদ মিয়ার জালে ধরা পড়েছে মাছটি।

Manual8 Ad Code

 

স্থানীয় লোকজন এটিকে বলে ‘টাইগার ফিস।’ তবে মাছটির আসল নাম ‘সাকার মাউথ ক্যাটফিশ।’ মাছটি আকারে ছোট। ওজন ২৫০ গ্রাম হবে। শরীরে বাদামি রং এবং ছোট কালো রঙের বিন্দু বিন্দু ছাপ রয়েছে। এ বৈশিষ্ট্যের কারণে স্থানীয় লোকজন এর নাম দিয়েছেন ‘টাইগার ফিস।’

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহজাহান খসরু বলেন, এটি বিদেশি মাছ। সাকার মাউথ ক্যাটফিস ইংরেজি নাম হলেও এর বৈজ্ঞানিক নাম হাইপোস্টমাস। মাছটি লরিকেরিয়েডি পরিবারভুক্ত। সাধারণত মাছগুলো মুখ দিয়ে চুষে খাবার খায়। বিভিন্ন দেশে এটি অ্যাকুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যবহার করা হয়। পানির তলদেশে বাস করে এবং শেওলাজাতীয় উদ্ভিদ খায়। স্বভাবে শান্ত প্রকৃতির মিঠা পানিতে বাস করে মাছটি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code