ভারতে করোনায় একদিনে আক্রান্ত প্রায় ৩৫ হাজার, মৃত্যু ৬৭১

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০

ভারতে করোনায় একদিনে আক্রান্ত প্রায় ৩৫ হাজার, মৃত্যু ৬৭১

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাসে সংক্রমণের ঘটনা একনাগাড়ে বেড়ে চলেছে। একদিনে প্রায় ৩৫ হাজার নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৮৮৪ জন নতুনভাবে সংক্রমিত হয়েছে। এরফলে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ লাখ ৩৮ হাজার ৭১৬ জনে পৌঁছেছে।

 

Manual1 Ad Code

সরকারি সূত্রে প্রকাশ, দেশে গত ২৪ ঘণ্টায় ৬৭১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এরফলে এ পর্যন্ত ২৬ হাজার ২৭৩ জন করোনা রোগী প্রাণ হারালো। মোট আক্রান্তের মধ্যে অবশ্য এরইমধ্যে ৬ লাখ ৫৩ হাজার ৭৫১ জন করোনা রোগী সুস্থ হওয়ায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৬৯২ জনে দাঁড়িয়েছে। দেশে বর্তমানে সুস্থতার হার দাঁড়িয়েছে ৬২.৯৩।

 

Manual4 Ad Code

ভারতে করোনা সংক্রমণের সংখ্যা বাড়ার পাশাপাশি নমুনা পরীক্ষাও বৃদ্ধি করা হয়েছে। গতকাল (শুক্রবার) ৩ লাখ ৬১ হাজার ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এটিই একদিনে পরীক্ষা করার সর্বোচ্চ সংখ্যা। ১৭ জুলাই পর্যন্ত মোট ১ কোটি ৩৪ লাখ ৩৩ হাজার ৭৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভের হার হয়েছে ৯.৬৬ শতাংশ।

Manual3 Ad Code

 

দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে মহারাষ্ট্র  বরাবরই এগিয়ে রয়েছে। মহারাষ্ট্রে এপর্যন্ত ১১ হাজার ৪৫২ জন প্রাণ হারিয়েছে।

Manual4 Ad Code

 

রাজধানী দিল্লিতে করোনায় ৩ হাজার ৫৭১, তামিলনাড়ুতে ২ হাজার ৩১৫, গুজরাটে ২ হাজার ১০৬, কর্ণাটকে ১ হাজার ১৪৭, উত্তর প্রদেশে ১ হাজার ৮৪, পশ্চিমবঙ্গে ১ হাজার ৪৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, কর্ণাটক, গুজরাট, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্য এগিয়ে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code