কানাডার জাতীয় উদ্যানে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৩

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

কানাডার জাতীয় উদ্যানে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৩

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

কানাডার আলবার্টা প্রদেশে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনজন নিহত এবং কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন।

 

স্থানীয় সময় শনিবার জ্যাসপার জাতীয় উদ্যানে বাঁক নেয়ার সময় হিমবাহ থেকে গড়িয়ে পড়ে বাসটি। দুর্ঘটনার সময় চালকসহ বাসটিতে ২৭ জন ছিল।

 

হেলিকপ্টারের মাধ্যমে হতাহতদের উদ্ধার করা হয়। আগতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

এদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক ও চারজন মারাত্মকভাবে আহত হয়েছেন। চিকিৎসকরা আশঙ্কা করছেন, বাড়তে পারে নিহতের সংখ্যা। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

Manual7 Ad Code

 

এদিকে দুর্ঘটনার পর বাসচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

 

Manual6 Ad Code

জ্যাসপার জাতীয় উদ্যানের বাস দুর্ঘটনায় রকস্লাইডের কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ বরাতে নিহতরা হলেন- সাস্কের ২৪ বছর বয়সী নারী, অ্যাডমন্টনের ২৮ বছর বয়সী নারী এবং ভারতের ৫৮ বছর বয়সী পুরুষ। ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

উল্লেখ্য, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কানাডার আলবার্টার জ্যাসপার জাতীয় উদ্যানে প্রতি বছর গ্রীষ্মের এই সময়ে প্রচুরসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।

তবে কোভিড ১৯-এর কারণে এ বছর দর্শনার্থীর সংখ্যা অনেক কম। এ ধরনের বাস দুর্ঘটনাও সচরাচর কম হয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code