চাঁপাইনবাবগঞ্জে ১ লাখ ৬৯ হাজার টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২০

চাঁপাইনবাবগঞ্জে ১ লাখ ৬৯ হাজার টাকায় বিক্রি হলো ‘ডোনাল্ড ট্রাম্প’

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ষাঁড়টির নাম ‘ডোনাল্ড ট্রাম্প’। ওজন প্রায় ১৪ মণ। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ‘ডোনাল্ড ট্রাম্প’ ষাঁড়টিকে ১ লাখ ৬৯ হাজার টাকায় কিনেছেন ঢাকার এক ব্যাপারী। ‘ডোনাল্ড ট্রাম্পের’ মালিক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার মোল্লাপাড়ার সাবাব অ্যাগ্রো ফার্মের মালিক মেহেদী হাসান। তিনি পেশায় একজন শিক্ষক হয়েও বাড়তি আয়ের উপায় হিসেবেই মূলত এই ফার্মটি পরিচালনা করেন।

 

Manual1 Ad Code

মেহেদী হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ১৪ মাস আগে জেলার শিবগঞ্জের তর্ত্তিপুরহাট থেকে ৫৯ হাজার টাকায় হলিস্টান ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি কিনে নিজস্ব খামারে লালন-পালন করেন। অস্ট্রেলিয়ান প্রজাতির এ ষাঁড়টি দেশীয় গরুর মতোই ঘাস, ভুট্টা ও ভুসি খেতে পছন্দ করে।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ‘ডোনাল্ড ট্রাম্পকে তিনি অনেক পছন্দ করেন। এছাড়া ট্রাম্পের সঙ্গে ষাঁড়টির চেহারার মিল খুঁজে পান তিনি। তাই ষাঁড়টির নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

 

Manual8 Ad Code

মেহেদী আরও জানান, করোনা পরিস্থিতি না থাকলে ষাঁড়টির দাম ২ লাখ টাকা হতো। কিন্তু অন্যবারের মতো দূরের পাইকার না আসায় লোকসানের মুখে পড়তে হলো। প্রতি বছরই এ রকম একটি বিশেষ গরু খামারে রেখে মোটা-তাজা করে এবং ভালো দাম পেয়ে বিক্রি করেন মেহেদী হাসান।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code