ট্রাম্পের দেখাদেখি মাস্ক পরতে চান না মার্কিনিরা

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২০

ট্রাম্পের দেখাদেখি মাস্ক পরতে চান না মার্কিনিরা

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেখাদেখি মাস্ক পরতে চাচ্ছেন না মার্কিনিরাও। মাস্ক পরা নিয়ে প্রথম থেকেই ঘাড় ত্যাড়ামি করে এসেছেন প্রেসিডেন্ট।

 

সম্প্রতি মনোভাব কিছুটা পরিবর্তন করলেও নাগরিকদের মাস্ক পরাতে বাধ্য করতে চান না তিনি।

 

Manual5 Ad Code

তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই নমনীয় হচ্ছেন ট্রাম্প। মঙ্গলবার প্রথমবারের মতো নাগরিকদের মাস্ক পরে ‘দেশপ্রেম’ দেখাতে বলেছেন।

 

করোনাভাইরাস মহামারীর এ সময়ে একটি ছোট্ট টুকরো কাপড় (মাস্ক) জনস্বাস্থ্য, নাগরিক স্বাধীনতা ও ব্যক্তিস্বাধীনতা বিষয়ে মার্কিনিদের মধ্যে বিবাদের জন্ম দিয়েছে। প্রেসিডেন্টের মতোই কিছু আমেরিকান মাস্ক পরতে চাচ্ছেন না।

 

আবার যারা মাস্ক পরছেন, তারা ক্ষুব্ধ হচ্ছে তাদের ওপর যারা মাস্ক পরার আদেশ অমান্য করছে। খবর বিবিসির।

 

কানসাস রাজ্যে বব পামগ্রেন রেস্টুরেন্টে ঢোকার আগে এক ক্রেতাকে মাস্ক পরতে বলেন। কিন্তু চল্লিশোর্ধ্ব ওই ব্যক্তি উল্টো পামগ্রেনের দিকে বন্দুক উঁচিয়ে ধরেন।

 

Manual1 Ad Code

রেস্টুরেন্টের মালিক পামগ্রেন তাকে বলেন, করোনাভাইরাস কার কাছে আছে বা নেই সেটার তোয়াক্কা করে না। শুধু পামগ্রেনের রেস্টুরেন্টের ঘটনাই শেষ নয়।

সারা আমেরিকায়ই মাস্ক পরা নিয়ে এ ধরনের ঘটনা ঘটছে। লস অ্যাঞ্জেলেসের একটি মুদি দোকানের বাইরে মাস্ক পরা নিয়ে ঝামেলায় গোলাগুলির ঘটনাও ঘটেছে।

 

সেখানে জেরি লুইস নামে একজন র‌্যাপার (সঙ্গীতশিল্পী) গুলিতে মারাও যান। রেস্টুরেন্টের এ তর্কাতর্কি মাস্ক পরার প্রয়োজনীয়তা নিয়ে আমেরিকার জনগণের মধ্যে মতের ভিন্নতাই প্রতিফলিত করে।

 

মাস্ক নিয়ে এ বিভাজন ক্রমেই তীব্র হয়ে উঠছে। পিউ রিসার্চ সেন্টারের জরিপে দেখা গেছে, বেশির ভাগ ডেমোক্র্যাটই মাস্ক পরাকে সমর্থন করেন। কিন্তু বেশির ভাগ রিপাবলিকানই তা সমর্থন করেন না। রিপাবলিকানরা মূলত প্রেসিডেন্ট ট্রাম্পকেই অনুসরণ করছেন।

 

এদিকে যুক্তরাষ্ট্রের মহামারী পরিস্থিতি ‘ভালো হওয়ার আগে আরও খারাপ’ হতে পারে বলে সতর্ক করেছেন ট্রাম্প।

 

প্রায় তিন মাস বন্ধ থাকার পর মঙ্গলবার ফের শুরু হওয়া হোয়াইট হাউস করোনা ব্রিফিংয়ে তিনি একথা বলেছেন। এ সময় তিনি মার্কিন নাগরিকদের মাস্ক ব্যবহার করার আহ্বান জানিয়ে তাদের ‘দেশপ্রেম’ দেখাতে বলেছেন।

Manual2 Ad Code

 

অথচ ব্রিফিংয়ের সময় তিনি নিজেই মাস্ক পরেননি। ইনজেকশনের মাধ্যমে শরীরে কীটনাশক ঢুকিয়ে করোনার চিকিৎসা করা যেতে পারে- ব্রিফিংয়ে ট্রাম্প এমন লাগাম ছাড়া মন্তব্য করার পর এপ্রিলে হোয়াইট হাউসের এই দৈনিক সংবাদ সম্মেলন বন্ধ হয়ে গিয়েছিল। অবশ্য এবারের সংবাদ সম্মেলনে ট্রাম্প তার মহামারী টাস্কফোর্সে থাকা সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের বুলি আওড়িয়েছেন।

 

বলেছেন, ‘এটি (মহামারী পরিস্থিতি) ভালো হওয়ার আগে সম্ভবত দুর্ভাগ্যজনকভাবে আরও খারাপ হবে। এটি এমন কিছু যা আমি বলতে পছন্দ করি না, কিন্তু পরিস্থিতি এমনই।’

Manual2 Ad Code

 

তিনি আরও বলেন, ‘আমরা সবাইকে বলছি, যখন আপনি সামাজিক দূরত্ব বজায় রাখতে পারবেন না তখন মাস্ক পরুন, সঙ্গে মাস্ক রাখুন।’

 

অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাগজপত্রবিহীন অভিবাসীদের ২০২০ সালের আদমশুমারিতে বাদ দেয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তার এ নির্বাহী আদেশে বলা হয়, ‘অবৈধভাবে আসা এসব এলিয়েনকে আদমশুমারি থেকে বাদ দেয়া হোক।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code