সুদানে বন্দুক হামলায় প্রাণ হারালো ২০ জন

প্রকাশিত: ২:১১ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২০

সুদানে বন্দুক হামলায় প্রাণ হারালো ২০ জন

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের দক্ষিণ দারফুরে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২২ জন।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

শনিবার (২৫ জুলাই) প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সম্প্রদায়ের একজন নেতা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, ঘোড়া ও উটের ওপর সওয়ার হয়ে হামলাকারীরা এসেছিল। রাজ্যের রাজধানী নায়ালা থেকে ৫৬ মাইল দূরে উম দোস গ্রামে হামলাকারীরা এসে গুলি ছুঁড়তে শুরু করে।

 

সম্প্রতি উত্তর দারফুরে মিলিশিয়ারা সহিংসতা শুরু করলে ১৩ জুলাই সেখানে কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করে। এর পরই এই হামলার ঘটনা ঘটলো।

Manual6 Ad Code

 

২০০৩ সালে দারফুরে খার্তুম সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অনারব বিচ্ছিন্নতাবাদীরা। এরপর থেকেই সেখানে সরকারি বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের লড়াই চলে আসছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code