জরিমানা থেকে বাঁচতে অন্তর্বাস মুখে জড়ালো যুবক!

প্রকাশিত: ২:৩৫ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২০

জরিমানা থেকে বাঁচতে অন্তর্বাস মুখে জড়ালো যুবক!

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন দেশে সামাজিক দূরত্বের পাশাপাশি মাস্ক পরার উপরও জোর দেওয়া হচ্ছে। আর তা না পরলে জরিমানা। এমন পরিস্থিতিতে ভুলে মাস্ক না আনায় জরিমানা থেকে বাঁচতে স্ত্রীর অন্তর্বাস মুখে বেঁধে ফেললেন এক যুবক।

Manual1 Ad Code

 

ভারতের মধ্য প্রদেশ রাজ্যের দামোহের এমন অদ্ভুত ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি বাড়ি থেকে মাস্ক পরে বেরোতে ভুলে গিয়েছেন। কিন্তু রাস্তায় বেরিয়ে দেখেন সেখানে পুলিশি প্রহরা। যারা মাস্ক না পরে বেরিয়েছেন, তাদের জরিমানা দিতে হচ্ছে। আর তখনই তিনি নিজের সঙ্গে থাকা স্ত্রীর অন্তর্বাসটি মুখে মাস্কের মতো পেঁচিয়ে নেন।

 

Manual8 Ad Code

সংবাদ প্রতিদিন জানায়, জরিমানার হাত থেকেও বেঁচে গেলেও ওই যুবককে দেখে সন্দেহ হয় এক পুলিশ সদস্যের। এরপরই তাকে ডেকে এরকম ভাবে অন্তর্বাস মুখে বাঁধার কারণ জিজ্ঞাসা করা হয়। তখনই সামনে আসে সত্যিটা। তবে লোকটির উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন পুলিশ সদস্যরা।

 

Manual8 Ad Code

শেষপর্যন্ত জরিমানা না করেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এসবের মধ্যেই এক পুলিশ সদস্য ঘটনাটি ভিডিও করেন। যা নেটদুনিয়ায় ইতিমধ্যে ভাইরাল।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code