সরকারের সমালোচনা আর মিথ্যাচার করা বিএনপির ঐতিহ্য

প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২০

সরকারের সমালোচনা আর মিথ্যাচার করা বিএনপির ঐতিহ্য

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিটি বিষয়ে সরকারের সমালোচনা আর মিথ্যাচার করা বিএনপি’র চিরায়ত ঐতিহ্য।

 

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে তার নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেছেন।

 

এবারের বন্যা নাকি সরকারের নতজানু পররাষ্ট্রনীতির ফল বিএনপির মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রাকৃতিক দূর্যোগ নিয়েও মিথ্যাচার ও অপরাজনীতির বৃত্ত থেকে বিএনপি বেরিয়ে আসতে পারেনি।

Manual7 Ad Code

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী পাল্টা প্রশ্ন করে মির্জা ফখরুলের কাছে জানতে চান- তাহলে কি সম্প্রতি চীন, জাপান ও আসামের বন্যাও নতজানু পররাষ্ট্রনীতির ফল? বিএনপির আমলে যে বন্যা হয়েছিল তাও কি নতজানু পররাষ্ট্রনীতির কারেণ হয়েছিল?

 

বিএনপি মহাসচিব বন্যার্তদের সহায়তায় সরকারের কোনো ধরনের প্রয়াস চোখে দেখেন না বলে খুঁজে পাচ্ছেন না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গুলশানে বসে বসে প্রেস ব্রিফিং এ মিথ্যাচার করলে দেখার কথাও নয়, কারণ বন্যা গুলশানে নয়, দেশের ৩১টি জেলাকে প্লাবিত করেছে।

Manual2 Ad Code

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাদের উদ্দেশ্যে বলেন, হাতের তালু দিয়ে আকাশ ঢাকা যায় না, বিএনপি না দেখলেও দেশের মানুষ সরকারের মানবিক সহায়তার কার্যক্রম দেখছে এবং উপকৃত হচ্ছে।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

ওবায়দুল কাদের জানান, দেশের ৩১টি জেলায় বন্যার্তদের সহায়তায় ১ হাজার ৬০৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, এসব আশ্রয় কেন্দ্রে প্রায় ৯০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে বলে তিনি বলেন, সরকারের পাশাপাশি আওয়ামী লীগও দুর্গত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code