সোনারগাঁওয়ে উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধানে পুলিশ

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০

সোনারগাঁওয়ে উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধানে পুলিশ

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক ,

 

সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

 

উদ্ধারকৃত ওই দুই শিশু তাদের নাম- মো. সুমন (১০) ও মো. আব্বাস (৬) বলে পুলিশকে জানিয়েছে।

 

বর্তমানে শিশু দুটি সোনারগাঁও থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেন সোনারগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান মনির।

Manual3 Ad Code

 

এলাকাবাসী জানান, গত ২৭ জুলাই রাতে সিলেট শহর থেকে বাসযোগে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় এসে পৌঁছানোর পর শিশু সুমন ও মো. আব্বাস পথ ভুলে যায়। এ সময় তাদের কান্নাকাটি করতে দেখে এলাকাবাসী বিষয়টি পুলিশকে অবহিত করেন।

 

সোনারগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান মনির জানান, গত সোমবার রাতে ৯৯৯ থেকে ফোন পেয়ে সোনারগাঁও থানার এসআই রোস্তম আলীর নেতৃত্বে একদল পুলিশ কাঁচপুর এলাকায় পৌঁছে শিশু মো. সুমন ও মো. আব্বাসকে উদ্ধার করে।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

সুমনের বাবার নাম মো. রফিক ও আব্বাসের বাবার নাম জিলন বলে তারা দাবি করে। সিলেট শহর থেকে একটি বাসে উঠে সোনারগাঁওয়ের কাঁচপুরে এসে তারা পথ হারিয়ে কান্না শুরু করে।

Manual1 Ad Code

 

তাদের স্বজনদের খুঁজে বের করতে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) খোরশেদ আলমের ফেসবুক পেজসহ থানার ফেসবুক পেজে উদ্ধারকৃত শিশু দুটির ছবি পোস্ট করা হয়েছে।

 

শিশু দুটির পরিবার ও আত্মীয়স্বজনদের কোনো সন্ধান না পাওয়ায় মঙ্গলবার দুপুরে সোনারগাঁও উপজেলা সমাজসেবা অফিসের পরামর্শে তাদের নিরাপত্তার স্বার্থে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code