আনুষ্ঠানিকতা শুরু, কাল পবিত্র হজ

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০

আনুষ্ঠানিকতা শুরু, কাল পবিত্র হজ

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

Manual7 Ad Code

 

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ বুধবার। আর আগামীকল বৃহস্পতিবার পবিত্র হজ। দীর্ঘ ৯০ বছরের ইতিহাসে এই প্রথম সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকে হজে অংশ নিতে পারছেন না কেউ। করোনাভাইরাসের কারণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

Manual3 Ad Code

মাত্র ১০ হাজার হজযাত্রীর পদচারণায় মিনার মাঠে শুরু পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মঙ্গলবার সন্ধ্যায় তারা পবিত্র মক্কা নগরী থেকে পাড়ি জমান মিনায়। মিনার খিমায় (তাঁবু) তাদের সবাইকে একত্রে কাটাতে হবে। আজ সারা দিনে তারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। আগামীকাল বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে তারা মিনা থেকে যাবেন আরাফাতের ময়দানে। আরফার ময়দানই হল হজের মূল কার্যক্রম। এবারের হজে হাজীদের সব খরচ দিচ্ছে সৌদি আরব সরকার। হজের দ্বিতীয় দিন আরাফাত ময়দানের খুতবা বাংলাসহ ১০টি ভাষায় অনূদিত হবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code