ভারতে করোনা আক্রান্ত ১৫ লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৬৮

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০

ভারতে করোনা আক্রান্ত ১৫ লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৬৮

Manual4 Ad Code

 

আন্তর্জাতিক ডেস্ক ,

Manual7 Ad Code

 

ভারতে করোনাভাইরাস কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৫১৩ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে গেল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির খবরে এ কথা বলা হয়েছে।

 

Manual5 Ad Code

একদিনে করোনায় মারা গেছেন ৭৬৮ জন। এ নিয়ে ৩৪ হাজার ১৯৩ জনের প্রাণ গেল করোনায়।

Manual3 Ad Code

 

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, গত ১২ দিনে দেশটিতে আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ মানুষ। এখন দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৩১ হাজার ৬৬৯ জন।

Manual8 Ad Code

আক্রান্তের সংখ্যা বাড়লেও ভারতে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটাও বেশ স্বস্তিদায়ক। এখন পর্যন্ত ৯ লাখ ৮৮ হাজার ২৯ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে মোট আক্রান্তের প্রায় ৬৪ দশমিক ৫১ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৫ হাজার ২৮৬ জন।

 

মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর করোনা সংক্রমণের বিচারে বিশ্ব তালিকায় তিন নম্বরে আছে ভারতের নাম।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code