প্রতিবেশীদের সঙ্গে চীনের বৈঠক, অস্বস্তিতে দিল্লি

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০

প্রতিবেশীদের সঙ্গে চীনের বৈঠক, অস্বস্তিতে দিল্লি

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

দক্ষিণ এশিয়ার তিনটি দেশ- নেপাল, পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র ভার্চুয়াল বৈঠককে ঘিরে দিল্লিতে রীতিমতো অস্বস্তি তৈরি হয়েছে।

 

Manual8 Ad Code

এতে যোগ দেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গাওয়ালি, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হানিফ আতমার ও পাকিস্তানের অর্থমন্ত্রী মাখদুম খসরু বখতিয়ার।

 

সোমবার ওই বৈঠকের পর চীন জানায়, করোনা মহামারী রুখতে এবং অর্থনীতি ও বেল্ট রোড ইনিশিয়েটিভকে (বিআরআই) পুনরুজ্জীবিত করতে তারা ওই দেশগুলোর সঙ্গে চার দফা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে।

 

Manual5 Ad Code

কিন্তু নেপাল ও আফগানিস্তান যেখানে ভারতের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত, সেখানে দক্ষিণ এশিয়ায় চীনের এই তৎপরতা ভারতকে যথারীতি আশ্বস্ত রাখতে পারছে না।

 

পর্যবেক্ষকদের অনেকেই বলছেন, এ অঞ্চলে ভারতকে কোণঠাসা করতেই যে চীনের এ পদক্ষেপ তা নিয়ে কোনো সংশয় নেই। হিন্দুস্তান টাইমস

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code