ঈদের শক্তি হোক জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যয় : কাদের

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২০

ঈদের শক্তি হোক জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যয় : কাদের

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ঈদের শক্তি হোক জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যয়। এটাই পবিত্র ঈদের দিনের প্রত্যাশা। বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

শনিবার (০১ আগস্ট) সকালে সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন দেশের মানুষের মুখে হাসি ফোটাতে। সকলকে নিয়ে বঙ্গবন্ধু কন্যা যেন সুস্থতার সাথে দেশকে সমৃদ্ধির সোনালী দিগন্তে এগিয়ে নিয়ে যেতে পারেন। ঈদের এ সময় তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আপনারা তার জন্য দোয়া করবেন।

 

Manual6 Ad Code

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সর্বোচ্চ সচেতন থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা ঈদ উদযাপনে গ্রামে বা শহরে আছেন, তাদের সবাইকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সর্বোচ্চ সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।

 

করোনা ভাইরাসের বিরুদ্ধে সম্মুখ সারির লড়াইয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন সেতুমন্ত্রী। যারা এখনো দিনরাত সেবাকে ব্রত করে পরিবার থেকে দূরে রয়েছেন তাদের প্রতিও দেশবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

Manual4 Ad Code

 

এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যেসব ঘরমুখো যাত্রী ভোগান্তিতে পড়েছেন তাদের প্রতি দুঃখ প্রকাশ করেন সড়ক পরিবহন মন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code