সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২০
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরাসরি বাণিজ্যিক বিমান চলাচলে নিষেধাজ্ঞায় থাকা দেশের তালিকা আরো লম্বা করলো কুয়েত। নিষেধাজ্ঞায় থাকা দেশের তালিকা ৭ থেকে বাড়িয়ে ৩১-এ উন্নীত করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।
শুক্রবার কুয়েতের সিভিল অ্যাভিয়েশনের মহাপরিচালকের তরফ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। খবর আল জাজিরার।
এতে বলা হয়, করোনার সংক্রমণ ঠেকাতে এবার দেশের সংখ্যা ৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩১-এ। এতদিন নিষেধাজ্ঞার আওতায় থাকা সাতটি দেশ ছিলো- বাংলাদেশ, ফিলিপাইনস, ভারত, শ্রীলংকা, পাকিস্তান, ইরান ও নেপাল।
নতুন তালিকায় নিষেধাজ্ঞার আওতায় পড়া ৩১টি দেশ হলো- বাংলাদেশ, ভারত, চীন, ব্রাজিল, কলম্বিয়া, আর্মেনিয়া, ফিলিপাইনস, সিরিয়া, স্পেন, সিঙ্গাপুর, বসনিয়া এন্ড হার্জেগোভনিয়া, শ্রীলংকা, নেপাল, ইরাক, মেক্সিকো, ইন্দোনেশিয়া, চিলি, পাকিস্তান, মিশর, লেবানন, হংকং, ইতালি, উত্তর মেসিডোনিয়া, মলদোভা, পানামা, পেরু, সার্বিয়া, মন্টিনেগ্রো, ডমিনিকান রিপাবলিক এবং কসোভো।
Design and developed by ওয়েব হোম বিডি