জর্ডানে ঈদের দিন ৩ বোনকে গুলি করে হত্যা যুবকের

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০২০

জর্ডানে ঈদের দিন ৩ বোনকে গুলি করে হত্যা যুবকের

Manual3 Ad Code

 

আন্তর্জাতিক ডেস্ক ,

 

জর্ডানে পারিবারিক কলহের জের ধরে গত শুক্রবার ঈদুল আজহার দিন তিন বোনকে গুলি করে হত্যা করেছেন এক যুবক।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

দেশটির রাজধানী আম্মান থেকে উত্তর-পশ্চিমে অবস্থিত বালকা প্রদেশে ওই নৃশংস ঘটনা ঘটে।খবর আল জাজিরার।

 

গুলিবিদ্ধ ৩ বোনকে দ্রুত হাসপাতালে নেয়া হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।

 

ঘটনার পর থেকে ভাই পলাতক।তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

 

দুই সপ্তাহ আগে একই প্রদেশে আহলাম নামে এক তরুণীকে তার বাবা ইট দিয়ে থেতলে হত্যা করেছে।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

মেয়েটি রক্তাক্ত শরীর নিয়ে সাহায্যের জন্য চিৎকার করে পালানোর চেষ্টা করেছে।কিন্তু ওই পাষণ্ড পিতা তার মৃত্যু না হওয়া পর্যন্ত ইট দিয়ে একের পর এক আঘাত করে গেছেন।

 

হত্যার পর লাশের সামনে বসে সিগারেট আর চা পান করেছেন ওই নরপিশাচ।এ ঘটনার পর থেকে পারিবারিক সহিংশতা রোধে #আহলাম নামে সামাজিক আন্দোলন শুরু করেছে দেশটির নারীরা।

 

মধ্যপ্রচ্যের দেশটিতে নৃশংস তথাকথিত অনার কিলিং বহু বছর ধরে চলে আসছে।পরিবারের আপনজনদের হাতে এভাবে খুন হচ্ছেন নারীরা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code