হাজীগঞ্জ বাজারে গভীর রাতে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষতি

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২০

হাজীগঞ্জ বাজারে গভীর রাতে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষতি

Manual7 Ad Code

 

সুরমা মেইল ডেস্ক ,

 

চাঁদপুরের হাজীগঞ্জ পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

 

রোববার দিনগত রাত একটার দিকে বাজারের টিন পট্টির ‘ভাই ভাই স্টোর’ নামের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

 

প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

Manual3 Ad Code

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী জানান, আগুনে আনুমানিক ১৩-১৪টি দোকান ও গোডউন পুড়ে গেছে। খোরশেদ, কারী, আবুল বাশার, অনিল সাহা, মান্নান ও তফুর দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও ফাতেমা এন্টারপ্রাইজ, লেপ-তোষকের দোকান, একটি খাবার হোটেল, হার্ডওয়ার ও মুদি মালের গোডাউন, হুগলার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

 

Manual5 Ad Code

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস চাঁদপুর উত্তর স্টেশনের সহকারী উপপরিচালক মো. ফরিদ আহমেদ।

 

Manual3 Ad Code

তিনি বলেন, ফায়ার সার্ভিস হাজীগঞ্জ, কচুয়া, শাহরাস্তি ও চাঁদপুরের ৬টি ইউনিট রাত ২টা থেকে প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

 

Manual1 Ad Code

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া জানান, আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরজেমিন তদন্ত করে তালিকা করে আর্থিক সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code