কোভিড-১৯: মৃত্যুর মিছিল সাড়ে ৭ লাখ ছাড়াল

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২০

কোভিড-১৯: মৃত্যুর মিছিল সাড়ে ৭ লাখ ছাড়াল

Manual4 Ad Code

 

আন্তর্জাতিক ডেস্ক,

Manual1 Ad Code

 

 

কোভিড-১৯ মহামারী কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। রোজ হাজার হাজার মানুষ মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে। এরই মধ্যে লাশের সারি সাড়ে সাত লাখ ছাড়িয়ে।

 

Manual4 Ad Code

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত করোনায় মারা গেছেন সাত লাখ ৫৭ হাজার ৪৭১ জন। আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ কোটি ১০ লাখ ৭২ হাজার ১২৫ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৩৯ লাখ ২৪ হাজার ৩৬৯ জন।

Manual2 Ad Code

 

করোনা আক্রান্ত ও প্রাণহানিতে সবার ওপরে যুক্তরাষ্ট্র। দেশটিতে ১ লাখ ৭০ হাজার ৩৮১ জন মারা গেছেন করোনায়। ব্রাজিলে ১ লাখ ৫ হাজার ৫৬৪ জন, মেক্সিকোতে ৫৪ হাজার ৬৬৬, ভারতে ৪৮ হাজার ১৪৪, যুক্তরাজ্যে ৪১ হাজার ৩৪৭, ইতালিতে ৩৫ হাজার ২৩১, ফ্রান্সে ৩০ হাজার ৩৮৮ জন এবং স্পেনে ২৮ হাজার ৬০৫ জন মারা গেছেন করোনায়।

 

কিছু দিন আগেও আক্রান্তের দিক থেকে সবার শীর্ষে থাকা দেশ চীনে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা কমেছে। গত কয়েক দিন ধরে দেশটিতে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চীনে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৭৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জনের।

 

Manual2 Ad Code

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে থাবা বসিয়েছে। এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code