সিলেট ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০
আন্তর্জাতিক ডেস্ক ,
সৌদি আরবের যুবরাজ আবদুল্লাহ জিজ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন তুর্কি আল-সৌদ মারা গেছেন।
সৌদি রাজ পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তার মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
দেশটির রাষ্ট্রায়াত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে শনিবারের এক অনলাইন প্রতিবেদনে যুবরাজ তুর্কি আল-সৌদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে সৌদি আরবের দৈনিক আরব নিউজ।
সৌদি রয়্যাল কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাজধানী রিয়াদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন তুর্কি আল-সৌদ ১৯৬২ সালের ২৭ অক্টোবর রিয়াদে জম্মগ্রহণ করেন। বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের পঞ্চম পুত্র ছিলেন তিনি।
বৃটেনের হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। অর্থনীতি বিষয়েও ডিগ্রি অর্জন করেন তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি