তালেবানের সঙ্গে মধ্যস্থতাকারী ফৌজিয়ার ওপর গুলি

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০

তালেবানের সঙ্গে মধ্যস্থতাকারী ফৌজিয়ার ওপর গুলি

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক,

Manual8 Ad Code

 

তালেবানের সঙ্গে মধ্যস্থতায় অংশ নেয়া আফগান প্রতিনিধি দলের নারী সদস্য ফৌজিয়া কুফি বন্দুকধারীর হামলায় আহত হয়েছেন।

 

শুক্রবার বিকালে পারওয়ান প্রদেশ থেকে ফেরার পথে কাবুলের কাছে এ হামলা হয় বলে বিবিসি জানিয়েছে।

 

Manual7 Ad Code

হামলায় প্রাণে বেঁচে গেলেও ডান হাতে গুলিবিদ্ধ হয়েছেন ফৌজিয়া। বন্দুকধারীর ছোড়া গুলি তার ডান বাহুতে লাগে।

 

ফৌজিয়ার ওপর হামলার দায় অস্বীকার করেছে তালেবান। তাদের দাবি, উভয়পক্ষই যেহেতু আলোচনার জন্য প্রস্তুত হয়েছিল সেই কারণে এমন হামলার প্রশ্ন ওঠে না।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

এ হামলার ঘটনাকে আফগান শান্তি প্রক্রিয়া বিঘ্নিত করার ‘কাপুরুষোচিত ও অপরাধমূলক’ চেষ্টা হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালময় খালিলজাদ।

 

শান্তি প্রক্রিয়ায় অংশ নেয়া সব পক্ষকে ফৌজিয়ার ওপর হামলার ঘটনার নিন্দা জানাতে আহ্বান জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code