জম্মু ও কাশ্মীরে গুলিতে ৩ পুলিশ নিহত

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০

জম্মু ও কাশ্মীরে গুলিতে ৩ পুলিশ নিহত

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক,

 

ভারতের জম্মু ও কাশ্মীরে গুলিতে নিরাপত্তা বাহিনীর তিন কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

সোমবার সকালে বারামুল্লা জেলার ক্রেড়ির একটি চেকপোস্টে এ হামলা চালানো হয়।

 

হামলাকারীদের ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করেছে সংবাদ সংস্থা এএনআই।

 

Manual1 Ad Code

নিহতদের মধ্যে দুজন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্য, অন্যজন জম্মু ও কাশ্মীর পুলিশে কর্মরত ছিলেন।

 

Manual7 Ad Code

এনডিটিভি জানায়, সোমবার সকালে ক্রেড়ির একটি চেকপোস্টে সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের একটি যৌথ দল টহল দিচ্ছিল। হঠাৎ করে কিছু ‘সন্ত্রাসী’ তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। হামলার পর ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়।

Manual1 Ad Code

 

পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেন, হামলায় ৩ নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। দ্রুত ওই এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code