মধ্যপ্রাচ্য সফরের শুরুতে ইসরাইলে মাইক পম্পেও

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০

মধ্যপ্রাচ্য সফরের শুরুতে ইসরাইলে মাইক পম্পেও

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

 

মধ্যপ্রাচ্য সফরের শুরুতে ইসরাইল পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

 

আলজাজিরা জানিয়েছে, সোমবার তিনি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি নিয়ে আলোচনা ও আরব বিশ্বের অন্য দেশগুলোকে দলে ভেড়াতে পাঁচ দিনের সফরে সোমবার তেলআবিব পৌছান তিনি।

 

এক ভিডিও ফুটেজে যুক্তরাষ্ট্রের প্রধান এ কূটনীতিককে মার্কিন পতাকার রঙের মাস্ক পরে তেল আবিব বিমানবন্দরে একটি বিমান থেকে নেমে আসতে দেখা যায়।

 

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পরই আমিরাত, বাহরাইন ও সুদান সফর করবেন পম্পেও।

Manual8 Ad Code

 

গত ১৩ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে চুক্তি শান্তিচুক্তি সম্পন্ন হয়।

Manual3 Ad Code

 

আমিরাত ও ইসরাইলের এ চুক্তি নিয়ে আরব এবং মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনের সব রাজনৈতিক দল ও সংগঠন একে ফিলিস্তনের ‘পিঠে ছুরি মারা’ বলে অভিহিত করেছে।

Manual1 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code