জামালপুরে নিজ ঘরের বিছানায় মা-ছেলের লাশ

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০

জামালপুরে নিজ ঘরের বিছানায় মা-ছেলের লাশ

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক ,

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual5 Ad Code

 

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার চরগোপালপুর পূর্বপাড়া এলাকায় নিজ ঘরের বিছানা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

 

নিহতরা হলেন- চরগোপালপুর পূর্বপাড়া এলাকার হারুনুর রশিদের স্ত্রী মোসলেমা অক্তার শিখা (৩৩) ও ছেলে তাওহীদ (৯)।

 

মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতের কোনো একসময়ে হারুনুর রশিদের স্ত্রী ও ছেলে খুন হয়েছেন। নিহত মায়ের কপালের বাম পাশে ও শিশুর পেটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

 

নিহত মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী হারুনুর রশিদকে থানায় নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code