আ’লীগ সরকারের হজমশক্তি অনেক বেশি : গয়েশ্বর

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০

আ’লীগ সরকারের হজমশক্তি অনেক বেশি : গয়েশ্বর

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক ,

 

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের হজমশক্তি অনেক বেশি। যার কারণে পিলখানা হত্যাসহ হাজারো ঘটনাকে তারা হজম করতে পেরেছেন।

 

কিন্তু যৌবনে এই শক্তিকে স্বাভাবিক মনে হলেও পরবর্তী জীবনে এর খেসারত দিতে হয়। ইতিহাস কাউকে ক্ষমা করে না। শনিবার বিকেলে ‘ইতিহাস বিকৃতির অপতৎপরতা রুখতে হবে’ শীর্ষক প্রাসঙ্গিক সংলাপে তিনি এ কথা বলেন।

Manual4 Ad Code

 

বিএনপি কমিউনিকেশন সেল-বিএনআরসি পরিচালক ও প্রধান সমন্বয়ক সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের উদ্যোগে আয়োজিত ভার্চুয়ালে ওই সংলাপ হয়। এতে গয়েম্বর চন্দ্র রায় ১৫ আগস্ট, ২১ আগস্ট ও ওয়ান ইলেভেন নিয়ে তার বক্তব্য তুলে ধরেন।

তিনি বলেন, ১৫ আগস্ট রক্তাক্ত ইতিহাসে সুবিধাভোগী হয়েছিল আওয়ামী লীগই। তখনকার ইতিহাসে ওই রক্তাক্ত সিঁড়ি বেয়ে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরাই পরবর্তীতে ক্ষমতায় এসেছিলেন।

Manual2 Ad Code

 

ওই সময়ে জিয়াউর রহমান সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা ছিলেন। শেখ মুজিব হত্যার পর তিনি সংবিধান মতো রাষ্ট্র পরিচালনার কথা বলেছিলেন। তিনি কাউকে সমর্থন জানাননি।

Manual7 Ad Code

 

তিন বাহিনীপ্রধান খন্দকার মোশতাকের শপথ অনুষ্ঠানে গেলেও তিনি যাননি। এরপরও বর্তমান আওয়ামী লীগ সরকার রাজনীতিতে তাকে হেয় করার জন্যই ওই ঘটনায় তাকে সম্পৃক্ত করার চেষ্টা করছে। ইতিহাস বিকৃতি করছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code