রিফাত হত্যা: মিন্নির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন চলছে

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০

রিফাত হত্যা: মিন্নির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন চলছে

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক ,

 

অবশেষে দীর্ঘ সময় পর বরগুনায় আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় সাক্ষী থেকে আসামি হওয়া নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন চলছে।

 

রোববার সকাল ১০টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামানের আদালতে এ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। এর মধ্যদিয়ে শেষ হবে প্রাপ্তবয়স্ক ১০ আসামির যুক্তিতর্ক উপস্থাপন।

Manual8 Ad Code

 

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম ছাড়াও ঢাকা থেকে আগত আইনজীবীরা মিন্নির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবেন।

 

Manual8 Ad Code

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, আমরা মিন্নির স্বপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবো। আদালত চাইলে আজকে এক দিনেও যুক্তিতর্ক শেষ করতে পারেন কিংবা আংশিক শুনে পরবর্তীতেও দিন ধার্য করতে পারেন।

Manual1 Ad Code

 

উল্লেখ্য, রিফাত হত্যা মামলায় মোট ২৪ জনকে আসামি করে দুটি ভাগে গত বছরের ১ সেপ্টেম্বর চার্জশিট দেয় পুলিশ। এর মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক ও ১৪ জন শিশু আসামি। মামলায় প্রাপ্তবয়স্কদের মধ্যে মিন্নি ও শিশু আসামিদের মোট ৮ জন জামিনে রয়েছে।

 

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে নয়ন বন্ডের গড়া কিশোর গ্যাং বন্ড গ্রুপ। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code