তেলআবিব পর্যন্ত ক্ষেপণাস্ত্র হামলার সামর্থ্য আছে: হামাস

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

তেলআবিব পর্যন্ত ক্ষেপণাস্ত্র হামলার সামর্থ্য আছে: হামাস

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক ঃ

Manual6 Ad Code

 

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বলেছে, ইসরাইলের বাণিজ্যিক নগরী তেলআবিবসহ বিভিন্ন শহরে হামলা করার মতো ক্ষেপণাস্ত্র তাদের কাছে আছে।

Manual8 Ad Code

 

হামাস নেতা ইসমাইল হানিয়া রোববার লেবাননে ফিলিস্তিন শরণার্থী শিবির পরিদর্শনে গিয়ে এ কথা বলেন। খবর আরব নিউজের।

Manual8 Ad Code

 

ইসরাইলের অধিকৃত গাজা এলাকাটি মূলত শাসন করছে হামাস। সম্প্রতি ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে প্রায়ই আগুনে বেলুনসহ রকেট হামলা চালায় হামাস সমর্থিত ফিলিস্তিন যুবকরা।

 

লেবাননের দক্ষিণাঞ্চলীয় সিডন বন্দরের পাশে এইন এল-হেলওয়ে শরণার্থী শিবির পরিদর্শনে গেলে সেখানকার ফিলিস্তিন শরণার্থীরা ইসমাইল হানিয়াকে কাঁধে নিয়ে উল্লাস করেন।

 

এ সময় ইসমাইল হানিয়া বলেন, তাদের সঙ্গে আর গাজায় সংঘর্ষ হবে না, আমরা এখন তেলআবিব হামলা করব। সেই সামর্থ্য এখন আমাদের আছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code