সৌদি আদালতের রায় নিয়ে যা বললেন খাসোগির তুর্কি বাগদত্তা

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

সৌদি আদালতের রায় নিয়ে যা বললেন খাসোগির তুর্কি বাগদত্তা

Manual2 Ad Code

 

আন্তর্জাতিক ডেস্ক ,

 

জামাল খাসোগি হত্যাকাণ্ডে সৌদি আদালতের চূড়ান্ত রায়কে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন তার তুর্কি বাগদত্তা খাদিজা চেঙ্গিস।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

এ রায় প্রত্যাখ্যান করে ন্যায়বিচার নিশ্চিতে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন তিনি। খবর আনাদোলু এজেন্সির।

 

প্রায় দুই বছর আগে তুরস্কের ইস্তানবুল নগরীতে অবস্থিত সৌদি কনস্যুলেটে জামাল খাসোগি নির্মমভাবে নিহত হন।

 

খাদিজাকে বিয়ে করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ঢুকে আর প্রাণ নিয়ে ফিরতে পারেননি খাসোগি।

 

টুইটারে  ক্ষোভ প্রকাশ করে খাদিজা চেঙ্গিস বলেন, সৌদি আরবে আজকের চূড়ান্ত রায় ন্যায়বিচারের নামে একটা তামাশা ছাড়া কিছুই নয়। জামালের খুনের জন্য কে দায়ী, সে সত্য বিশ্বকে না জানিয়ে মামলা বন্ধ করে দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ।

 

সৌদির উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে তিনি বলেন, কে এই হত্যার পরিকল্পনা করেছিল, কে আদেশ দিয়েছিল, তার মৃতদেহ কোথায়? সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোর জবাব একেবারেই অজানা থেকে গেলো।

 

এদিকে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের যে রায় ঘোষণা করেছে তাকে বিচারের নামে প্রহসন বলে অভিহিত করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ড।

 

সোমবার আদালতের রায় ঘোষিত হওয়ার পর ক্যালামার্ড বলেন, যে প্রক্রিয়ায় এ বিচার অনুষ্ঠিত হয়েছে তা ন্যায়বিচার ও স্বচ্ছতার পরিপন্থী।

Manual5 Ad Code

 

২০১৮ সালের অক্টোবরে খাসোগি নিহত হওয়ার পর এ ব্যাপারে তদন্ত প্রতিবেদন তৈরি করার দায়িত্ব পেয়েছিলেন ক্যালামার্ড।

 

Manual2 Ad Code

তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্তদের পরিচয় প্রকাশ করা হয়নি এবং কী কারণে খাসোগির পরিবার তার হত্যাকারীদের ক্ষমা করে দিল তা স্পষ্ট নয়।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code