রাজনাথের দুইদিন পর এবার ইরান গেলেন জয়শঙ্কর

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

রাজনাথের দুইদিন পর এবার ইরান গেলেন জয়শঙ্কর

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

Manual8 Ad Code

 

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পর এবার ইরান সফরে গেলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্কর।

 

মঙ্গলবার তেহরানে পৌঁছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফের সঙ্গে বৈঠক করেছেন তিনি। খবর ইরনার।

 

Manual8 Ad Code

বৈঠকের বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীই সব ক্ষেত্রে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চেয়েছেন। দু’পক্ষই এ বিষয়ে আন্তরিক বলে তারা জানিয়েছেন।

 

Manual7 Ad Code

এর আগে গত শনিবার প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে তেহরান আসেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

 

তিনি ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামির সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code