বিএনপির মনোনয়ন ফরম বিতরণ আজ

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০

বিএনপির মনোনয়ন ফরম বিতরণ আজ

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক,

Manual6 Ad Code

 

ঢাকা-৫, নওগাঁ-৬, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে আগ্রহী প্রার্থীদের মধ্যে আজ থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি। সকাল ১০টা থেকে আগামীকাল বিকাল ৫টা পর্যন্ত নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে। শনিবার বিকাল ৫টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার হবে। ওইদিনই রাতে প্রার্থী চূড়ান্ত করবে দলীয় পার্লামেন্টারি বোর্ড।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

এর আগে ২৯ আগস্ট পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে পাবনা-৪ উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে হাবিবুর রহমান হাবিবকে চূড়ান্ত করা হয়। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী পাবনা-৪ আসনে ভোট হবে আগামী ২৬ সেপ্টেম্বর। ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর। এ দুটি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর এবং যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর। এ ছাড়া সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসনে উপনির্বাচন হবে। তবে এ দুই আসনে এখনও তফসিল ঘোষণা হয়নি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code