সোনারগাঁওয়ের ডাকাত সর্দার হাবু দুই দিনের রিমান্ডে

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০

সোনারগাঁওয়ের ডাকাত সর্দার হাবু দুই দিনের রিমান্ডে

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক ,

 

Manual8 Ad Code

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদী শান্তিরবাজার এলাকার আতঙ্ক ডাকাত সর্দার হাবিবুর রহমান হাবু ওরফে হাবু ডাকাতের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

Manual5 Ad Code

 

নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিল্টন হোসেনের আদালতে গত শুক্রবার বিকালে পুলিশ হাবু ডাকাতকে হাজির করে ৭ দিনের রিমান্ডে আবেদন করলে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Manual7 Ad Code

 

ডাকাত সর্দার হাবিবুর রহমান ওরফে হাবু সোনারগাঁওয়ের বারদী ইউনিয়নের মান্দারপাড়া গ্রামের মৃত ওয়াদুদ ব্যাপারির ছেলে।

 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, সোনারগাঁওয়ের যুবলীগ নেতা আমিনুল ইসলাম হত্যাচেষ্টা মামলায় হাবিবুর রহমান ওরফে হাবুকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানী শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

Manual8 Ad Code

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা শাহাবাগ থানা এলাকা থেকে শাহাবাগ থানা পুলিশ নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তথ্য মতে হাবিবুর রহমান ওরফে হাবু ডাকাতকে গ্রেফতার করে। পরে তাকে নারায়ণগঞ্জ ডিবির কাছে হস্তান্তর করা হয়।

 

উল্লেখ্য, হাবু ডাকাতের অত্যাচারে অতিষ্ঠ ওই এলাকার সাধারণ মানুষ। তার দলে রয়েছে বিভিন্ন এলাকার প্রায় শতাধিক ডাকাত।

 

ডাকাত সর্দার হাবুর বিরুদ্ধে সোনারগাঁও থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, মাদক ও অস্ত্রসহ রয়েছে ১০টিরও অধিক মামলা রয়েছে ।

 

এছাড়াও একাধিকবার পুলিশ তাকে গ্রেফতার করে ডাকাতি ও গরু চুরির মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

 

২০১৯ সালের ২০ অক্টোবর একটি ডাকাতি মামলায় বারদী ইউনিয়ন পরিষদের সামনে থেকে গ্রেফতার করে সোনারগাঁও থানা পুলিশ। পরে তিনি ওই মামলায় আদালত থেকে জামিনে বের হয়ে আসেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code