ইসরাইল-বাহরাইন কূটনৈতিক সম্পর্ক: স্বাগত জানাল মিসর ও আমিরাত

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০

ইসরাইল-বাহরাইন কূটনৈতিক সম্পর্ক: স্বাগত জানাল মিসর ও আমিরাত

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

Manual8 Ad Code

 

অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের সঙ্গে বাহরাইনের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টিকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও মিসর।

 

Manual1 Ad Code

রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের ঘোষণা দেন।

Manual8 Ad Code

 

এরপরই মিসরের স্বৈরশাসক আব্দেল ফাত্তাহ আস-সিসি এক টুইটবার্তায় বাহরাইনকে অভিনন্দন জানিয়ে বলেন, ইসরাইল-বাহরাইন সমঝোতা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

আর বিষয়টিকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেন্দ আল-ওতাইবা।

 

এক টুইটারে তিনি দাবি করেছেন, এই সমঝোতার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন ও স্বস্তির পরিবেশ ফিরে আসবে।

 

গত মাসে একই ধরনের সম্মতিতে পৌঁছায় ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত।সম্পর্ক স্বাভাবিক করতে আগামী ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউজে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবে তারা।

 

Manual3 Ad Code

তৃতীয় আরব দেশ হিসেবে ইসরাইলের সঙ্গে চু্ক্তিতে জড়ায় আমিরাত। এর আগে মিসর ও জর্ডান ইসরাইলের সঙ্গে চুক্তি করে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code