সোনামসজিদ স্থলবন্দর দিয়েও আসছে না ভারতের পেঁয়াজ

প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

সোনামসজিদ স্থলবন্দর দিয়েও আসছে না ভারতের পেঁয়াজ

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক ,

 

দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত।

 

Manual1 Ad Code

সোমবার নতুন করে কোনো আমদানি অর্ডার নেয়নি দেশটি।

 

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মেসবাহ জানান, রোববার আমদানি অর্ডারের বিপরীতে ৪৪টি পেঁয়াজের ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করলেও সোমবার নতুন করে কোনো আমদানি অর্ডার গ্রহণ করেনি ভারত।

 

ভারতে কয়েকটি স্থানে বন্যা, পেঁয়াজ উৎপাদন হওয়া অঞ্চল তলিয়ে যাওয়া এবং অতিবৃষ্টির কারণে দেশে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ভারত সরকার হঠাৎ করে এ সিদ্ধান্ত নিয়েছে বলে ভারতীয় রফতানিকারকদের উদ্ধৃতি দিয়ে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক তোফিকুর রহমান বাবু জানান।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

তিনি আরও জানান, সহকারী কমিশনার কাস্টমস স্বাক্ষরিত এক আদেশে ভারতের পক্ষ থেকে সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ রফতানি বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়।

Manual7 Ad Code

 

গত মঙ্গলবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন হাটে ২৪ ঘণ্টার ব্যবধানে বাজারে ৪০ টাকা কেজি পেঁয়াজ ৬০ টাকা হিসাবে বিক্রি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code