ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক ,

 

Manual3 Ad Code

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবু তাহের আর নেই।

Manual5 Ad Code

 

বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি … রাজিউন)। তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন।

 

তার মৃত্যুতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় এমপি অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Manual8 Ad Code

 

এদিকে বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লা নগরীর বাগিচাগাঁও জামে মসজিদে প্রথম জানাজা, বাদ জোহর ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা এবং বাদ আসর ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল মুহাম্মদ আবু তাহের কলেজ মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

 

উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. আবু তাহের জয়লাভ করেন।

 

পরে ২৫ এপ্রিল কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথগ্রহণ করেন। এ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরী।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code