ট্রাম্পের আরেক নারী কেলেংকারি ফাঁস

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০

ট্রাম্পের আরেক নারী কেলেংকারি ফাঁস

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক ,

Manual4 Ad Code

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিতান্ত কম নয়। নারীদের একের পর এক অভিযোগ তার মন্ত্রিসভার সদস্যদের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

 

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আগে তার বিরুদ্ধে সর্বশেষ অভিযোগটি এনেছেন অ্যামি ডোরিস নামের সাবেক এক মডেল।

 

Manual7 Ad Code

এ নিয়ে অভিযোগকারীর তালিকায় যোগ হল অন্তত ২৬ নারী। অভিযোগকারীদের ‘মিথ্যাবাদী’ অভিহিত করে প্রতিটি অভিযোগই অস্বীকার করেছেন ট্রাম্প।

 

দরজায় কড়া নাড়ছে প্রেসিডেন্ট নির্বাচন। আর মাত্র দেড় মাস বাকি। নির্বাচনী প্রচার-প্রচারণা নিয়ে চরম ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতির মধ্যেই ফাঁস হল ট্রাম্পের আরেক যৌন কেলেঙ্কারির ঘটনা।

 

অ্যামি ডোরিস নামের ওই নারীর দাবি, দুই দশকেরও বেশি সময় আগে এক জাতীয় টেনিস টুর্নামেন্ট চলাকালে ট্রাম্প তাকে যৌন নির্যাতন করেছিলেন।

 

দ্য গার্ডিয়ানকে এক সাক্ষাৎকারে তিনি জানান, ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর নিউইয়র্কের একটি স্টেডিয়ামের ভিআইপি বক্সের বাথরুমের বাইরে তাকে জড়িয়ে ধরেন ট্রাম্প।

 

ঘটনার আকস্মিকতায় ‘অসুস্থ’ ও ‘বিধ্বস্ত’ বোধ করছিলেন বলেও জানিয়েছেন তিনি। সে সময় তরুণী ডোরিসের বয়স মাত্র ২৪ বছর। বয়ফ্রেন্ড জেসন বিনের সঙ্গে বন্ধু টেনিস টুর্নামেন্ট ইউএস ওপেন উপভোগ করতে নিউইয়র্ক গিয়েছিলেন তিনি।

Manual3 Ad Code

 

চারদিন অবস্থানকালে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হয়। ট্রাম্প তার বয়ফ্রেন্ড জেসনের বন্ধু ছিলেন। বর্তমানে ৪৮ বছর বয়সী ও দুই সন্তানের মা এই

Manual4 Ad Code

 

নারী সাক্ষাৎকারে বলেন, বাথরুমের বাইরে একা পেয়ে তাকে জড়িয়ে ধরেন ট্রাম্প এবং এমনভাবে চেপে ধরেন যে, তার পক্ষে পালানো সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code