হোয়াইট হাউস থেকেই জাতিসংঘের ভাষণ দেবেন ট্রাম্প

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০

হোয়াইট হাউস থেকেই জাতিসংঘের ভাষণ দেবেন ট্রাম্প

Manual2 Ad Code

 

আন্তর্জাতিক ডেস্ক ,

Manual6 Ad Code

 

জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিতে মঙ্গলবার নিউইয়র্কে যাবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

Manual4 Ad Code

কিন্তু হোয়াইট হাউস থেকেই তিনি ভাষণ দেবেন বলে তার চিফ অব স্টাফ মার্ক মিডোস জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

Manual8 Ad Code

 

উইসকনসিনের একটি রাজনৈতিক প্রচারে যোগ দিতে ট্রাম্পের উড়াল দেয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিডোস বলেন, তিনি যাচ্ছেন না।

 

গত মে মাসে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আভাস দেন যে, করোনাভাইরাসের কারণে বিশ্ব নেতারা সশরীরে সফর না করে ভিডিও বার্তার মাধ্যমে তাদের বক্তব্য পাঠাবেন।

 

আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। যাতে প্রথা অনুসারে ব্রাজিলের পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভাষণ দেবেন।

Manual6 Ad Code

 

এ বছর জাতিসংঘ প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিক উদযাপন করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code